500 এর বেশি মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন এরুলি দেশবন্ধু ক্লাব

14th June 2020 5:08 pm জেলা
500 এর বেশি মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন এরুলি দেশবন্ধু ক্লাব


 নিজস্ব : গাংনাপুর থানার অন্তরগত এরুলি বাজার সংলগ্ন এরুলি দেশবন্ধু ক্লাবের সদস্যদের প্রচেষ্টায় আজ আয়োজন  করা হলো ইচ্ছে বাজার। আজ থেকে পরপর বেশকিছুদিন ধরে তারা পার্শ্ববর্তী এরুলি, মন্ডল পুকুর, লক্ষ্মীপুর ,সরিষাডাঙ্গা ,বালিয়াডাঙ্গা ,সহ অন্যান্য গ্রামের 500 এর বেশি মানুষদের হাতে রেশন তুলে দেওয়ার অঙ্গীকারবদ্ধ হয়েছে। আজ তারা আলু, পেঁয়াজ, ডাল ,তেল ,লবণ, ডিম সহ বেশ কিছু খাদ্য সামগ্রী তুলে দিচ্ছেন। আজ দেশবন্ধু ক্লাব এর ইচ্ছে বাজারের উদ্বোধন করলেন গাংনাপুর থানার সাব ইন্সপেক্টর। তিনি নিজে দাঁড়িয়ে থেকে মানুষকে রেশন সামগ্রী বিতরণ করলেন। তিনি জানিয়েছেন " লকডাউন এ শ্রমজীবী মানুষ কর্ম হারিয়েছেন তারপরে আমফানের জন্য এই এলাকার কৃষিতে  প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে। এমনসময় দেশবন্ধু ক্লাব তাদের পাশে এসে দাঁড়িয়েছে এতে তিনি অত্যন্ত খুশি।"





Others News