সপ্তাহিক লকডাউনের দ্বিতীয় দিনে জনসাধারণের স্বতঃস্ফূর্ত সহযোগিতা থাকলেও, অসামাজিকদের দৌরাত্ম্য অপরিবর্তনশীল

25th July 2020 3:55 pm জেলা
সপ্তাহিক লকডাউনের দ্বিতীয় দিনে জনসাধারণের স্বতঃস্ফূর্ত সহযোগিতা থাকলেও, অসামাজিকদের দৌরাত্ম্য অপরিবর্তনশীল


রাজীব দত্ত নদীয়া:-নদীয়া জেলার কৃষ্ণনগর, রানাঘাট, শান্তিপুর, চাকদা, কল্যাণী তেহট্ট সর্বত্র ছবিটা প্রায় একই। জনসাধারণের স্বতস্ফূর্ততায় কার্যত বন্ধের চেহারা নিয়েছে জেলার বিভিন্ন শহর গ্রাম। মাছ না পড়া, অপ্রয়োজনে বাড়ির বাইরে বেরোনোর মতো দুয়েকটি একটি ব্যতিক্রমী ঘটনা ছাড়া আজকের লকডাউন ছিলো স্বতঃস্ফূর্ত। তবে অসামাজিক কাজকর্ম সঙ্গে যুক্তদের কোন পরিবর্তন লক্ষ্য করা যায়নি আজকে। বরং ছুটির আমেজে গভীর অরণ্যের মাঝে, বাগানের মাঝে কোনো ধর্মীয় স্থানে, বা জনসমক্ষের অন্তরালে মদ জুয়া গাজা সাট্টার আসরে কোন রকম দুশ্চিন্তা ছাড়াই আনন্দ মিছিল করেছেন তারা। শান্তিপুর থানার বিশেষ অভিযানে এইরকমই নটি অস্থায়ী আসর থেকে মোট 32 জনকে আটক করা হয়। কোন কারন ছাড়াই রাস্তায় ইতস্তত ঘুরে বেড়ানো এবং মাস্ক ব্যবহার না করার জন্য 17 জনকে আটক করে শান্তিপুর থানার পুলিশ।





Others News

পাট বোঝাই একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে খেলার মাঠে পালটি আহত ১।

পাট বোঝাই একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে খেলার মাঠে পালটি আহত ১।


কৃষ্ণনগরের নাজিরপুর থেকে একটি পাট বোঝাই লরি হুগলির ভদ্রেশ্বরে দিকে আসছিল এস টি কে কে রোড দিয়ে। সকাল পাঁচটা নাগাদ ডুমুরদহ ফুল পুকুর  à¦®à§‹à¦¡à¦¼à§‡à¦° কাছে একটি খেলার মাঠে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে পালটি মারে। এই ঘটনায় আহত হয়েছেন লরির চালক ও খালাসী।লরির চালক এবং ডুমুরদহ এলাকার স্হানীয় বাসিন্দারা খালাসী গৌতম দত্ত কে জিরাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। লরি চালক সামান্য আহত হয়েছেন। স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পরে দুজনেই সুস্থ।